
মোঃ সোহেল রানা রাজশাহী
রাজশাহী দুর্গাপুর উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা গত ১৫ জুলাই সরকার জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন মহলের সাথে উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা সভা কক্ষে উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তুহিন, সাংগঠনিক সম্পাদক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব ও আইন বিষয়ক সম্পাদক বিজয়।
জাতীয় দৈনিক নববাণী পত্রিকার রাজশাহী বিভাগীয় ও দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক আলামিন হক বিজয় তার বক্তব্যে দুর্গাপুরের সার্বিক বিষয় তুলে ধরেন। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ । দেশের ভাল মন্দ সকল সংবাদ দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রয়োজন। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা বা হামলা যেনো না হয় তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের। দেশ গঠনে গনমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সাংবাদিক সমাজের বিবেক ও দর্পণ। সমৃদ্ধ দুর্গাপুর গড়তে সাংবাদিকরা সার্বিক ভাবে সহযোগিতা দিতে প্রস্তুত বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যদের সাথে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মিজান মাহি, খুরশেদ আলম, হাসিবুল ইসলাম, জিল্লুর রহমান, জাকির হোসেন, রবিউল ইসলাম,নাঈম আহমেদ, মামুনুর রশিদ সহ অনেকেই।
উম্মে হাবিবা ফারজানা, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “একটি সমৃদ্ধশালী, উন্নত এবং বৈষম্যহীন দুর্গাপুর উপজেলা গড়ে তোলা প্রতিটি নাগরিকের একান্ত কাম্য। এই স্বপ্ন বাস্তবায়নে মেধাভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য। আসুন, ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রিয় দুর্গাপুরকে দেশের একটি আত্মনির্ভরশীল ও উন্নত উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করি।”
তিনি মানসম্মত শিক্ষা, অর্থনৈতিক অগ্রগতি, সুশাসন ও ন্যায়বিচার, প্রযুক্তি ও উদ্ভাবন, মাদকমুক্ত সমাজ গঠন, এই লক্ষ্যগুলো অর্জনের জন্য সম্মিলিত প্রচেষ্টা ও দেশপ্রেম অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন। সকল ক্ষেত্রে সাংবাদিকসহ উপজেলা বাসির সহযোগিতা কামনা করেন তিনি।
Reporter Name 


















