
নিজস্ব প্রতিবেদন
তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তানোর থানার এসআই উৎপল কুমার সরকার সঙ্গীয় এসআই আবু নাঈম, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ আসাদুজ্জামান ও ফোর্সসহ ২৩/০৭/২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ০৭:১৫ ঘটিকার সময় থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় তানোর থানাধীন ব্রাহ্মণজয় গ্রামে আসামির শ্বশুর মোঃ আকরাম (৫২) এর বসতবাড়ি থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহমেদ (৩), পিতা- মোঃ আব্দুস সালাম, গ্রাম- শংকরপুর, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪,২৫/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তানোর থানার ওসি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 



















