Dhaka 9:57 am, Thursday, 23 July 2026

১৫ মামলায় আসামি হয়েছি,নির্যাতিত ও ফেরারী হয়েও দল ছাড়িনি-বিএনপি নেতা দাউদার মাহমুদ

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপির প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, পুলিশের হাতে মার খেয়েছি, ১৫ মামলা খেয়েছি তবুও দল ছাড়িনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাউদার মাহমুদ বলেন, আমাদের অনেক মা-বোনের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌছাঁয়নি। সেজন্য আমার মা-বোনদের জানাতে আজকের এ সমাবেশ। যেদিন থেকে এ ৩১ দফা মানুষ বুঝেছে, সেদিন থেকে মানুষের দাবী হয়ে দাঁড়িয়েছে। ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক। তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। দেশ নেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা তার জন্য কাজ করবো।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলাম। দলের একটি কর্মসূচিও ফাঁকি দেইনি। তারেক রহমানের লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের হাত মার খেয়েছি, মামলা খেয়েছি তবুও রাজপথ ছাড়িনি। দল ছাড়ি নাই, কারো সাথে আপোষ করিনি। আমি যদি চাইতাম, এ ১৭ বছর আরাম-আয়েশে দিন কাটাতে পারতাম। কিন্তু দল ও নিজের সততার সঙ্গে সেই বেঈমানি করিনি। বিএনপির গ্রীন সিগন্যাল আসায় সিংড়ায় আওয়ামী লীগের নেতারা আলহামদুলিল্লাহ পোষ্ট দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের অফিসের তালা খুলেছে। তাই আগামীতে ধানের শীষ যার হাতে তুলে দেবেন তা ভেবে দেখবেন।

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্যে রাখেন- সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল নেছা পুতুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা মহিলা দলের নেত্রী রোজিনা আক্তার শিল্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সংবাদ প্রকাশের পর সরফরাজ আলীর বক্তব্য: একপাক্ষিক তথ্য দিয়ে মানহানিকর প্রতিবেদন

১৫ মামলায় আসামি হয়েছি,নির্যাতিত ও ফেরারী হয়েও দল ছাড়িনি-বিএনপি নেতা দাউদার মাহমুদ

Update Time : 11:21:43 pm, Thursday, 23 October 2025