Dhaka 12:05 am, Wednesday, 22 July 2026

৪২ বারের বেশি হজ্জ পালন কারী সৌদি নাগরিক আলওদাই মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 09:02:46 pm, Monday, 12 January 2026
  • 106 Time View

আন্তর্জাতিক বার্তা প্রেরক মোঃ উৎফল হোসাইন:

সৌদি আরবে সবচেয়ে প্রবীণ ব্যক্তি নাসের বিন রাদান আল ওয়াদাই ইন্তেকাল করেছেন। ১৪২ বছর বয়সী এই বৃদ্ধ তাঁর দীর্ঘজীবনে ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন।

রবিবার (১১ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাহরান আল জানুবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় ৭ হাজার মানুষ অংশ নেন। পরে তাঁকে তাঁর নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাসের বিন রাদান অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। পবিত্র কাবা শরিফ ও হজের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। দীর্ঘজীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে তিনি ৪০ বারের বেশি হজ সম্পন্ন করেছেন, যা স্থানীয়দের কাছে এক অনন্য নজির হিসেবে বিবেচিত।

মৃত্যুকালে তিনি সন্তান ও নাতি-নাতনিসহ মোট ১৩৪ জন বংশধর রেখে গেছেন। তাঁর জীবনের আরেকটি বিস্ময়কর অধ্যায় হলো, ১১০ বছর বয়সে তিনি সর্বশেষ বিয়ে করেছিলেন এবং সেই বয়সেও তিনি এক কন্যাসন্তানের বাবা হন।

নাসের বিন রাদান আধুনিক সৌদি আরব রাষ্ট্র হিসেবে একীভূত হওয়ার আগেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সবার শাসনামল প্রত্যক্ষ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খালের পানিতে ভাসমান দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

৪২ বারের বেশি হজ্জ পালন কারী সৌদি নাগরিক আলওদাই মৃত্যু

Update Time : 09:02:46 pm, Monday, 12 January 2026