
জেলা”প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন নরসিংদী পুলিশ সুপার
মোঃ মহসিন রহমান নরসিংদী জেলা ব্যুরো চিফ
নরসিংদী প্রেস ক্লাব,এবং জেলা সাংবাদিকদের সাথে (১৭ইং ডিসেম্বর) বুধবার,নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার,মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের মতামত এবং পুলিশের নিকট তাদের প্রত্যাশার কথা বলেন। পুলিশ সুপার, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জেলা পুলিশের গৃহীত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত সকলের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সহিত বিবেচনায় রাখার বিষয়ে সবাইকে অবহিত করেন। এসময় তিনি আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় নরসিংদী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মোঃ মহসিন রহমান 




















