Dhaka 3:49 pm, Friday, 5 June 2026

শাহজাহানপুর থানা কে অপরাধ মুক্ত গড়তে ওসি আমিরুল ইসলামের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, শাহজাহানপুর:

শাহজাহানপুর থানায় যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর অবস্থান নিয়েছেন নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম। সম্প্রতি ‘চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার’-জেলা প্রতিবেদক মোঃ মোস্তফা আল মাসুদ-এর সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও জননিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম
সাক্ষাৎকারে ওসি মোঃ আমিরুল ইসলাম অত্যন্ত দৃঢ়তার সাথে জানান যে, শাহজাহানপুর এলাকাকে অপরাধমুক্ত করতে তিনি বদ্ধপরিকর। বিশেষ করে মাদক,সন্ত্রাস, ধর্ষণ এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন,”অপরাধী যে-ই হোক, তার কোনো ছাড় হবেনা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশ পুলিশের প্রধান লক্ষ্য।”

গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে শাহজাহানপুর থানায় যোগদানের পর থেকেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন। তিনি জানান,পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু। থানায় সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়,সেদিকে তিনি নিজে কঠোর নজরদারি রাখছেন।

এলাকাবাসীর স্বস্তি ও গর্ব
মোঃ আমিরুল ইসলামের মতো একজন কর্মঠ ও ন্যায়নিষ্ঠ অফিসারকে পেয়ে শাহজাহানপুরের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মনে করছেন, তাঁর নেতৃত্বে শাহজাহানপুর একটি আদর্শ ও নিরাপদ এলাকায় পরিণত হবে। অনেক নাগরিকই সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগতভাবে তাঁর কাজে সন্তোষ প্রকাশ করেছেন।

নাগরিকদের প্রতি আহ্বান
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানা থাকলে তা অবিলম্বে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

শাহজাহানপুর থানা কে অপরাধ মুক্ত গড়তে ওসি আমিরুল ইসলামের অঙ্গীকার

Update Time : 10:10:28 pm, Thursday, 25 December 2025