Dhaka 5:12 pm, Friday, 5 June 2026

আগুনের তাপে শীত নিবারণ করছে নিম্নআয়ের মানুষ তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন 

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি—ফিরুজা বেগম

বাংলাদেশ বেশকিছু জেলায় তীব্র শৈত্যপ্রবাহে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন। শীত নিবারণের উপায় হিসেবে অনেককে সড়কের পাশে ও খোলা জায়গায় শুকনো পাতা, কাগজ ও আবর্জনা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভোর ও সকালবেলা কনকনে ঠান্ডায় বয়স্ক, দিনমজুর, রিকশাচালকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষ দলবেঁধে আগুন জ্বালিয়ে হাত-পা সেঁকছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচেই তারা শীত থেকে রক্ষার চেষ্টা করছেন। এতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন অসহায় বয়স্ক ও নিম্নআয়ের মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং জীবিকার তাগিদে বের হওয়া মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা গেলে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজির সহকারী রয়েল গ্রেপ্তার

আগুনের তাপে শীত নিবারণ করছে নিম্নআয়ের মানুষ তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন 

Update Time : 02:00:09 pm, Thursday, 1 January 2026