Dhaka 4:35 pm, Friday, 5 June 2026

দেশের প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয় গণমাধ্যম কর্মীদের কাছে——-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

জীবন দেওয়ান উজ্জ্বল:-ছবিঃ ক্যাপশন চেতনায় মুক্তিযোদ্ধা
দেশের প্রধানমন্ত্রীকে জবাবদিহিতায় থাকতে হয় তেমনি গণমাধ্যম কর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে। দেশে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, রাষ্ট্রর কার্যকর জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতির মুখে পড়ত না। রাষ্ট্রের সব কর্মকা- আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারও করা হবে। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আধুনিক সমাজে গণমাধ্যম ছাড়া উন্নয়ন ও অগ্রগতি কল্পনা করা যায় না। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের কর্মকা- জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের মান উন্নয়নে সকল গনমাধ্যম কর্মীদের এক সাথে কাজ করতে হবে। গতকাল রোববার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী সভায় প্রেসক্লাব সভাপতি মো.শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও ও সাধারন সম্পাদক এফএম নাজমুল রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো.সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো.মাসুম হাওলাদার, মো: জহিরুল ইসলাম সবুজ, সাইফুল মৃধা প্রমুখ। এছাড়াও প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
রাজনৈতিক নেতা ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আগৈলঝাড়ায় প্রেস ক্লাবের এমন আয়োজনে সবাই একত্রিত হওয়ায় অনেকেই এটিকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে উল্লেখ করেন।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা পরিষদ হলরুমে সকল শ্রেনী পেশার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

দেশের প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয় গণমাধ্যম কর্মীদের কাছে——-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

Update Time : 05:59:02 pm, Sunday, 22 March 2026