Dhaka 2:34 pm, Friday, 5 June 2026

ডিমলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ

মোঃ রাব্বি ইসলাম(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৯টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং গৃহমঞ্জুরির জন্য ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সবসময় আন্তরিক। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

ডিমলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ

Update Time : 11:19:07 pm, Wednesday, 13 May 2026