
ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল,নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শহীদ ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষক, সাহিত্যিক ও কলামিস্ট কাজী মোস্তফা রুমি। তিনি শুধু একজন শিক্ষকই নন, বরং শিক্ষার্থীদের কাছে একজন অভিভাবক, বন্ধু ও আদর্শ মানুষ হিসেবেও পরিচিত।
শ্রেণিকক্ষে পাঠদানকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলেন, যা তাদের শিক্ষাগ্রহণকে আরও সহজ ও আনন্দময় করে তোলে। তাঁর দক্ষ ও মানবিক শিক্ষাদান পদ্ধতির কারণে শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রেরণা পায়।
দীর্ঘদিন ধরে শিক্ষা, সাহিত্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন কাজী মুস্তোফা রুমি। একজন সাহিত্যিক ও কলামিস্ট হিসেবে তিনি সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক লেখনীর মাধ্যমে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছেন।
সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, কাজী মুস্তোফা রুমি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয়, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষাও দিয়ে থাকেন। তাঁর এমন আন্তরিক প্রচেষ্টা এলাকার শিক্ষা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে প্রতিদিন শ্রেণিকক্ষে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করে যাচ্ছেন এই জীবনযোদ্ধা শিক্ষক, সাহিত্যিক ও কলামিস্ট কাজী মোস্তফা রুমি।
ছবির ক্যাপশন: শ্রেণিকক্ষে পাঠদান করছেন শিক্ষক, সাহিত্যিক ও কলামিস্ট কাজী মোস্তফা রুমি; শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার এক অনন্য দৃশ্য।
ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল,নিজস্ব প্রতিবেদক 





















