Dhaka 3:44 pm, Monday, 6 July 2026

ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭ উদ্যোক্তার মাঝে ৫ লাখ টাকার ঋণ বিতরণ

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ইছামতি-তে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ধুনট, বগুড়ার যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফ উল্লাহ নিজামী এবং সঞ্চালনা করেন ধুনট উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিজানুর রহমান।

বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ধুনট-এর পক্ষ থেকে নির্বাচিত ৭ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। ঋণপ্রাপ্তরা এই সহায়তা উৎপাদনমুখী কর্মকাণ্ডে বিনিয়োগ করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রেলওয়ের রূপান্তরে বড় পরিকল্পনা: বাড়বে ট্রেন, কমবে স্ট্যান্ডিং টিকিটের ভোগান্তি

ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭ উদ্যোক্তার মাঝে ৫ লাখ টাকার ঋণ বিতরণ

Update Time : 01:23:25 pm, Monday, 6 July 2026