Dhaka 11:43 pm, Friday, 31 July 2026

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক মোঃ সোহেল রানা,রাজশাহী

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (রাত) প্রায় ১০টার দিকে নগরীর শাহমখদুম ও চন্দ্রিমা থানা-সংলগ্ন পল্লবী আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সহকর্মীর বাসায় যাওয়ার পথে গাংপাড়া কবরস্থানের সামনে একদল দুর্বৃত্ত সাংবাদিক সম্রাটের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

আহত ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ এবং সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা। সংবাদ লেখা পর্যন্ত তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় সাংবাদিক আবির শেখ, তার ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) এবং দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিক আবির শেখ অভিযোগ করেন, পুকুর খনন-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ এবং ছবি-ভিডিও ধারণের জেরে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। তার দাবি, স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য: হামলার ঘটনায় কারা জড়িত এবং এর পেছনের কারণ সম্পর্কে তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চট্টগ্রামে শ্রমিকবাহী বাসের চাপায় প্রাণ গেল দুই নারী, গর্ভের সাত মাসের শিশুও বাঁচল না; শোকে স্তব্ধ ঝিওরী গ্রাম

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

Update Time : 10:06:37 pm, Thursday, 30 July 2026