Dhaka 6:54 am, Sunday, 5 July 2026

অনিশ্চিত ‘জয়ন্তীয়া সেতু’ নির্মাণ পালিয়ে গেছে ঠিকাদার, হতাশ দুই উপজেলার মানুষ

দিনাজপুরের আত্রাই নদীর জয়ন্তীয়া ঘাটে দীর্ঘদিন ধরে ঝুলে আছে জনগুরুত্বপূর্ণ জয়ন্তীয়া সেতু নির্মাণ কাজ। দুই মেয়াদে সময় বাড়িয়েও ছয় বছরে সম্পন্ন হয়েছে কাজের মাত্র এক-তৃতীয়াংশ। ঠিকাদার প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে সেতুর ভবিষ্যৎ, ফলে চরম দুর্ভোগে পড়েছেন বীরগঞ্জ ও খানসামা উপজেলার প্রায় দশ লাখ মানুষ।

২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ‘গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় আত্রাই নদীর ওপর ৪৫০ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। এ কাজের ব্যয় ধরা হয় ৪৪ কোটি ১৬ লাখ টাকা। নির্মাণের দায়িত্ব পায় ঢাকাস্থ মেসার্স সুরমা কনস্ট্রাকশন, তত্ত্বাবধানে ছিল এলজিইডি দিনাজপুর অফিস।

চুক্তি অনুযায়ী ২০২১ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় সময় বাড়িয়েও সম্পন্ন হয়েছে মাত্র ৩টি স্প্যানের কাজ। মোট ৯ স্প্যানের মধ্যে ৬টি এখনো বাকি। ঠিকাদার কাজ অসমাপ্ত রেখেই উধাও হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি ও এলজিইডির উদাসীনতার কারণেই সেতুর কাজ বছরের পর বছর আটকে আছে। ফলে দুই উপজেলার পাশাপাশি নীলফামারী জেলার মানুষও ভোগান্তির শিকার হচ্ছেন।

শুষ্ক মৌসুমে স্থানীয়রা কাঠ ও বাঁশের তৈরি সাঁকোর ওপর নির্ভরশীল, আর বর্ষাকালে একমাত্র ভরসা স্যালোচালিত নৌকা। পারাপারে দিতে হয় টোল, ঝুঁকির মধ্যেই প্রতিদিন চলাচল করতে হয় মানুষকে। এতে কৃষি, বাণিজ্য ও শিক্ষা-স্বাস্থ্য খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

৫ অক্টোবর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর পিলারগুলো নদীর বুকে দাঁড়িয়ে আছে, তবে নির্মাণ সামগ্রী ও কর্মচারীদের দেখা মেলেনি। স্থানীয়রা জানান, এক সময় এখানে একজন ম্যানেজার ও পাহারাদার থাকলেও তারা এখন আর নেই।

অফিস সূত্রে জানা যায়, মোট বরাদ্দ ৪৪ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে ২২ কোটি টাকা ঠিকাদার তুলে নিয়েছে।

পাল্টাপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন, সেতুটি না থাকায় দুই উপজেলার মানুষকে ১৫-২০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে।

স্থানীয় ভ্যানচালক আবু বকর সিদ্দিক জানান, সেতুটি হলে আমাদের যাত্রা ও আয়ের পথ খুলে যাবে। এখন দিনের পর দিন অপেক্ষা করতে হয় যাত্রী পাওয়ার জন্য।

কাঁচামাল ব্যবসায়ী তোতা মিয়া ও সাব্বির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুর অভাবে কৃষিপণ্য পরিবহনে খরচ বেড়ে গেছে। দ্রুত সেতুর কাজ শেষ না হলে এই অঞ্চলের কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবেন।”

মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সুরমা কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী আইয়ুব আলী ফোন ধরেননি। প্রতিষ্ঠানের ম্যানেজার ফজলুল হক জানান, আমরা কাজ ছেড়ে দিয়েছি।

এ বিষয়ে এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান ও বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান, বর্তমান ঠিকাদারকে বাতিল করে নতুনভাবে পুনঃটেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে। আগামী ৪-৫ মাসের মধ্যেই পুনরায় কাজ শুরু হতে পারে বলে আমরা আশাবাদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি। মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার। গাজীপুর কালিয়াকৈর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের দীর্ঘদিনের নানা সংকট, হসপিটালে জেনারেটর না থাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হওয়া এক দালালচক্রের তৎপরতায় সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন কয়েকশ রোগী চিকিৎসা সেবা নিতে এলেও সীমিত জনবল ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাবে কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ করেছেন দূর দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা। ২ জুলাই রোজ বৃহস্পতিবার হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগে সকাল থেকেই রোগীদের দীর্ঘ সারি হয়ে দাঁড়িয়ে আছে রোগীরা একজন চিকিৎসককে একাধিক বিভাগের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। শিশু, বয়স্ক ও নারী রোগীদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের সাক্ষাৎ মিলেনা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদের মধ্যে বর্তমানে ১০টি পদ শূন্য রয়েছে। এছাড়া তৃতীয় শ্রেণির প্রায় ৪০ শতাংশ এবং চতুর্থ শ্রেণির প্রায় ৫০ শতাংশ পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। ফলে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার অভাব। হাসপাতালে কোনো জেনারেটর না থাকায় বিদ্যুৎ চলে গেলে জরুরি বিভাগ, নেবুলাইজার, অক্সিজেন সাপোর্টসহ বিদ্যুৎনির্ভর বিভিন্ন চিকিৎসাসেবা ব্যাহত হয়। অনেক সময় রোগীর স্বজনদের হাতপাখা দিয়ে রোগীদের বাতাস করতে দেখা যায়। এতে রোগী ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়। রেহেনা আক্তার নামের এক রোগী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসক পাওয়া যায় না। পরে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়। এতে আমাদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. আব্দুল বাসেত বলেন, এত বড় উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট দীর্ঘদিনের। দ্রুত শূন্য পদে নিয়োগ একটি জেনারেটর স্থাপন করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এদিকে হাসপাতালকে দালালমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ জুলাই থেকে হাসপাতালের ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসেন বলেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, জনবল ও জেনারেটর সংকটের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। শূন্য পদ পূরণ জেনারেটর বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে চিঠি পাঠানো হবে। হাসপাতালের সেবায় কোনো ধরনের অনিয়ম, দালালচক্রের তৎপরতা বরদাশত করা হবে না। ইতোমধ্যে হাসপাতালের নিরাপত্তা ও দালাল নিয়ন্ত্রণে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, চিকিৎসক ও জনবল সংকট সত্ত্বেও সীমিত জনবল নিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। শূন্য পদ পূরণ জেনারেটর বরাদ্দের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠানো হয়েছে। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন। হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন এ হাসপাতালে জরুরি প্রসূতি সেবা, নবজাতক ও শিশু চিকিৎসা, অক্সিজেন সাপোর্ট, টিকাদান, বহির্বিভাগ ও জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। কিন্তু জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সেবার মান ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে।

সত্য বলতে কলিজা লাগে কেউ রাগ কইরেন না

অনিশ্চিত ‘জয়ন্তীয়া সেতু’ নির্মাণ পালিয়ে গেছে ঠিকাদার, হতাশ দুই উপজেলার মানুষ

Update Time : 05:46:55 pm, Sunday, 5 October 2025