
হারাম পয়সার গরম
কলমে,মোঃ ফরহাদুল ইসলাম (জুয়েল)
পয়সা বড় আজব জিনিস
যার কাছে যায় তার,
জাতি ধর্মের ধার ধারে না
স্বভাব চমৎকার।
বাবার পয়সায় সন্তান গরম
চোরার পয়সায় চুন্নি,
হারাম খোরে আরাম করে
খোঁজে না শিয়া সুন্নি।
ঘুষের টাকায় গয়না কেনা
অফিসারের বউ,
লম্বা লম্বা বয়ান মারে
কথা কয় না কেউ।
সুদের টাকায় মাছের হাটে
কিনে বিশাল মাছ,
বাজার শুদ্ধো মাথায় নিয়া
দেখান বিশেষ নাচ।
সুদ ঘুষের বাইরে চলে
কতোই লেনা দেনা,
তাদের কিছু বলা যায় না
সমাজ সহ কেনা।
যাকাত দেবার নামগন্ধ নাই
বড়োলোকি ভাব,
মসজিদের হয় সভাপতি
নামের শেষে সাব।
ধর্ম কর্মের ধার ধারে না
জোর জুলুমই ধান্ধা,
বিবেক মাঝে কুকুর মুতে
তবুও তুলে চান্দা।
চতুর্দিকে এসব দেখে
লজ্জায় আমি মরি,
ইচ্ছে করে ওদের মুখে
থু-থু নিক্ষেপ করি।
নিজস্ব সংবাদদাতা 




















