Dhaka 4:13 pm, Friday, 5 June 2026

কালজয়ী গান”নিশিতে যাইও ফুল বনে” রচয়িতা সাধক শেখ ভানু শাহ ( রহ;) ১০৫ তম বার্ষিক ওরস

এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই প্রতিনিধি

সোমবার (২৯ ডিসেেম্বর) লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মরমী সাধক,কবি ও “নিশীথে যাইয়ো ফুলেরে ভোমরা,নিশীথে যাইয়ো ফুল বনে” সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা শেখ ভানু শাহ এর ১০৫ তম বার্ষিকওরস অনুষ্ঠিত হচ্ছে।

ওরস উপলক্ষে শেখ ভানু শাহ এর মাজার পরিচালনা কমিটি দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করছে। এর মধ্যে ওয়াজ মাহফিল,জিকির – আসকার,মিলাদ ও দোয়া মাহফিল। এদিন ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। ওরসে দূর- দুরান্ত থেকে শত শত আশেকান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটবে। ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।এদিকে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে মেলা বসছে। মেলায় ইতিমধ্যে দোকানীরা হরেকরকমের পন্য সামগ্রীর পসরা নিয়ে বসে গেছে। বিনোদনের জন্য রয়েছে বিভিন্নরকম রাইড যেমন চরকি নাগরদোলা সহ বিভিন্ন ধরনের খেলা।

উল্লেখ্য ১৮৪৯ সালে হবিগঞ্জ জেলার লাখাই থানার ভাদিকারা গ্রামে জন্ম গ্রহন করেন। ছোট বেলায় থেকেই ব্যবসার সাথে জড়িত ছিলেন। ভৈরববাজারে বড় বড় মহাজনের কাছে ধান সরবরাহ করতেন।তাঁর ব্যবসার লেনদেনে সততার থাকার কারনে ” ভানু বেপারী” হিসেবে পরিচিত ছিলেন। নদীতে ভেসে যাওয়া মৃতদেহে কাক বসে চোখ খাচ্ছে। এ দৃশ্য দেখে শেখ ভানু শাহ মনে উদ্ভব ভাবনার সৃষ্টি হয়। ছোট বেলা থেকেই গানের প্রতি ঝোক ছিলেন। লাখাই বাজার থেকে ধানের নৌকা করে ভৈরববাজার পর্যন্ত গান গাইতে গাইতে যেতেন। শেখ ভানু শাহের বন্ধুরা তার সাথে গান গাইতেন। তার বন্ধু ছিল বাংগালপাড়ার নবাব আলী সওদাগর,কালিকাপুরের হাজী শরিয়ত উল্লাহ,জিরুন্ডার আরজান শাহ,বাখরনগরের মুন্সী এলাহী বখত,ভাদিকারা গ্রামের নবীন দাশ, বামৈ গ্রামের ঠাকুর দয়ানন্দ। তিনি গান ও পুথি লিখতে শুরু করেন।

১৯৩৩ সালে বংগীয় মুসলিম সাহিত্য সম্মেলনে কলকাতায় সাহিত্য সম্মেলন অনুষ্টিত হয়। সুবিখ্যাত সাহিত্যিক ও মনিষী কাজী আব্দুল ওদুদ বাংলার চারজনকে অর্থাৎ লালন শাহ,শেখ মদন,শেখ ভানু শাহ ও হাসন রাজাকে দার্শনিক অভিহিত করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বন্ধু রামানন্দ চট্রোপাধ্যায়কে ” প্রবাসী” বাউল গান প্রকাশের জন্য উৎসাহিত করেন। ফলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হারামনি নামক পত্রিকায় শেখ ভানু শাহর গান প্রকাশ করেন।

১৪ পৌষ হলে প্রতি বছর লাখাই থানার ভাদিকারা গ্রামে ভানু শাহের মাজারে প্রচুর লোকের সমাগম ঘটে। মেলা জমে। ভক্তরা ভানু শাহের গান গেয়ে আনন্দে মেতে উঠেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

কালজয়ী গান”নিশিতে যাইও ফুল বনে” রচয়িতা সাধক শেখ ভানু শাহ ( রহ;) ১০৫ তম বার্ষিক ওরস

Update Time : 06:25:35 pm, Sunday, 28 December 2025