Dhaka 3:47 pm, Friday, 5 June 2026

খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল প্রতীক গ্রহণ

  • Reporter Name
  • Update Time : 01:09:57 pm, Thursday, 22 January 2026
  • 65 Time View

বিশেষ প্রতিনিধি: ফাহিম ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল নির্বাচনী প্রতীক গ্রহণ করেছেন। আজ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের কোর্ট চত্বরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রতীক গ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজলসহ খুলনা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রতীক গ্রহণ উপলক্ষে ডিসি অফিস কোর্ট চত্বরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তারা দলীয় স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। প্রতীক গ্রহণের পর নেতাকর্মীদের উদ্দেশে আজিজুল বারী হেলাল বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতীক গ্রহণের মধ্য দিয়ে খুলনা-৪ আসনে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণা আরও জোরদার করা হবে এবং শিগগিরই গণসংযোগ ও পথসভা শুরু করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল প্রতীক গ্রহণ

Update Time : 01:09:57 pm, Thursday, 22 January 2026