
মোঃ মাহফুজ আহম্মেদ কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি
বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সহ-সম্পাদিকা হিসাবে দায়িত্বে নিয়োজিত হচ্ছেন মিসেস চামেলী আক্তার নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সংবাদ সম্পাদনা, তথ্য যাচাই-বাছাই ও মানসম্মত প্রতিবেদন উপস্থাপনে তাঁর অবদান পত্রিকাটিকে করবে আরও সমৃদ্ধ ও গ্রহণযোগ্য।
মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি ধারাবাহিকভাবে কাজ করেছেন। তাঁর তত্ত্বাবধানে প্রকাশিত প্রতিবেদনগুলো পাঠকমহলে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সহকর্মীদের সঙ্গে সমন্বয়, নির্ভুল সম্পাদনা এবং সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে মিসেস চামেলী আক্তার পত্রিকার অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন, তাঁর নেতৃত্ব ও কর্মদক্ষতায় চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা ভবিষ্যতে আরও সুন্দর হবে বলে প্রত্যাশা করেন মাননীয় সম্পাদক মন্ডলীর সকল সদস্য বৃন্দ।
মোঃ মাহফুজ আহম্মেদ 





















