Dhaka 12:03 am, Tuesday, 21 April 2026

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সহ সভাপতি অনুমোদন

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম:-
সোলতান আহমদ:টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক শামসুল আলম শারেক।

গত বুধবার(২৫ মার্চ) বিকেল ৩টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান।

প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিদ্ধান্তক্রমে এই দুই গুরুত্বপূর্ণ পদে তাদের মনোনয়ন প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সোলতান আহমদ, মোহাম্মদ আফতাব হোসেন আশিক, মোঃ শফিক, শাব্বির আহমদ, আনোয়ার হোসেন, এস কে জাফরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

নবনিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু বলেন, সাংবাদিকরা হচ্ছেন জনগণের সেবক। সমাজের অসংগতি তুলে ধরে সত্য প্রকাশ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সর্বদা জনগণের কল্যাণে সচেষ্ট থাকতে হবে।

সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক বলেন, প্রেসক্লাবের প্রতি আমার দায়বদ্ধতা সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে টেকনাফের সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।

সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনার মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, নবনিযুক্তদের নেতৃত্ব ও অভিজ্ঞতায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সহ সভাপতি অনুমোদন

Update Time : 01:39:48 pm, Friday, 27 March 2026