
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়/ ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরের জেলা পঞ্চগড়ের নানা সমস্যা আর সম্ভাবনা নিয়ে ভিডিও রিলস বানিয়ে দুই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। পঞ্চগড় পাইয়োনিয়ারর্স এই রিলস কম্পিটিশন আয়োজন করে। শুক্রবার বিকেলে একটি রেস্টুরেন্টে এই কম্পিটিশনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক । রাস্তাঘাট, স্থলবন্দরের সমস্যা তুলে ধরে কম্পিটিশনে প্রথম হয়েছেন উজ্জল রায়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি আইফোন ১৭। শিক্ষা সমস্যা তুলে ধরে দ্বিতীয় হয়েছেন মুস্তাক আহমেদ। তিনি পেয়েছেন আইফোন ১৬ প্রো।
গত অক্টোবরে শুরু হয় এই কম্পিটিশন। জেলার স্থানীয় প্রায় অর্ধশতাধিক কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন এই প্রতিযোগীতায়। কম্পিটিশিনে সেরা ২০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় পাইয়নিয়ার্স এর কর্ণধার লেখক ও রাজনৈতিক গবেষক ব্যারিস্টার নওফেল জমির । পঞ্চগড়ের বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।
আনিসুর রহমান মানিক
Reporter Name 




















