
পুলিশকে মানুষের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য : ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিবেদক মোঃ আকাব্বর হোসাইন রবীন
জামালপুর জেলার মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওবায়দুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। তার দক্ষ নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গিতে মেলান্দহ থানার সার্বিক কার্যক্রমে এসেছে গতি ও শৃঙ্খলা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছেন। নিয়মিত টহল জোরদার, দ্রুত অভিযোগ গ্রহণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।
এলাকাবাসী জানান, থানায় গিয়ে এখন সহজেই সেবা পাওয়া যাচ্ছে। ভুক্তভোগীদের কথা মনোযোগ দিয়ে শোনা, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ওসি ওবায়দুর রহমানের ভূমিকা প্রশংসার দাবিদার।
এছাড়াও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, স্কুল-কলেজে মাদক ও কিশোর গ্যাংবিরোধী আলোচনা সভা এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিচ্ছেন তিনি।
মেলান্দহ থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, “জনগণের জানমাল রক্ষা করাই পুলিশের মূল দায়িত্ব। পুলিশকে মানুষের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।” তার এমন নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনবান্ধব কর্মকাণ্ডে মেলান্দহ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।
সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা।
মোঃ আকাব্বর হোসাইন রবীন 





















