
পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে”মার্শাল আর্ট”প্রশিক্ষণ প্রদান
সুহেল রানা বিজয় সিরাজগঞ্জ প্রতিনিধি
আজ শনিবার সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) মহোদয়ের উদ্যোগে উল্লাপাড়া মডেল, শাহজাদপুর, তাড়াশ, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে “মার্শাল আর্ট” প্রশিক্ষণ প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয়ের এই উদ্যোগে পুলিশ সদস্যদেরকে প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ শুধুমাত্র আত্মরক্ষার কৌশল শেখানো নয়। তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধির দিকেও মনোযোগী হয়ে উঠবে।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহকারী প্রশিক্ষক (তায়কন্ড) এর পরিচালনায় “মার্শাল আর্ট” প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার অফিসার ও ফোর্সগণ। পর্যায়ক্রমে সিরাজগঞ্জ জেলার সকল থানা ও অন্যান্য ইউনিটে কর্মরত সকল পুলিশ সদস্যগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা তে
সুহেল রানা বিজয় 





















