Dhaka 3:44 pm, Friday, 5 June 2026

প্রেমের টানে পাকিস্তানী যুবক হবিগনজের প্রেমিকার গ্রামে

এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই প্রতিনিধি

ভালোবাসা – এক অমূর্ত ধারণা, যা কবিতা, গান, গল্পে বারবার বর্ণিত হয়েছে। কিন্তু সত্যিকারের ভালোবাসা কী? কেবল তীব্র আবেগ, রোমাঞ্চ, প্রতিশ্রুতির বন্ধন? না, এর চেয়ে অনেক বেশি। সত্যিকারের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ আত্মদান। এতে থাকে না কোনো শর্ত, কোনো প্রত্যাশা। প্রিয়জনের সুখেই নিজের সুখ খুঁজে পায় ভালোবাসার মানুষ,সত্যিকারের ভালোবাসা ধর্ম, জাত বা ভৌগোলিক সীমানার কোনো বাধা মানে না-এই চিরন্তন সত্যটি আবারও প্রমাণিত হলো হবিগঞ্জের লাখাইয়ে। ভালোবাসার টানে সুদূর পাকিস্তান থেকে এসে লাখাই উপজেলার বেগুনাই গ্রামের এক তরুণীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এক যুবক। সকল প্রতিকূলতা জয় করে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
জানা যায়, এই ভালোবাসার গল্পের শুরু সৌদি আরবে। তিন বছর আগে সেখানে পরিচয় হয়
লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মুসা মিয়ার কন্যা সেবিনা আক্তার (৩০) ও ওই পাকিস্তানি যুবকের। দুজনই সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক।
কিছুদিন আগে সেবিনা আক্তার দেশে ফিরে এলেও তাঁদের যোগাযোগ অব্যাহত ছিল। অবশেষে ভালোবাসাকে পরিপূর্ণ রূপ দিতে সেই পাকিস্তানি যুবক বাংলাদেশে এসে পৌঁছান। তাঁর গন্তব্য ছিল হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রাম।
পরিবারের সম্মতিতে সকল সামাজিক ও পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। ভিন্ন দেশের সংস্কৃতি ও আবেগের এই মিলন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এলাকাবাসী নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন। ভালোবাসার এই আন্তর্জাতিক গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

প্রেমের টানে পাকিস্তানী যুবক হবিগনজের প্রেমিকার গ্রামে

Update Time : 07:58:57 pm, Sunday, 14 December 2025