Dhaka 3:56 pm, Friday, 5 June 2026

বাগমারা’য় চাঁদা না দেওয়ায় বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ

রাজশাহীর বাগমারা’য় চাঁদা না দেওয়ায় এক মাছচাষির যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের এমন আচরণে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা, তেমনি দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরাও।
ব্যবহারকারী আশপাশের কৃষকরাও তাদের ফসলি জমিতে ঠিকমতো যাতায়াত করতে পারছেন না।
ঘটনাটি ঘটেছে বাগমারা উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নে। মাছচাষি মাহাতাব হোসেন ডালিম জানান, তিনি সাতটি পুকুর ও প্রায় ১ হাজার ৪০০ ফুট রাস্তা দীর্ঘমেয়াদে লিজ নিয়ে নিয়মিত খাজনা দিয়ে মাছচাষ করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার পুকুরে যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়।
এর ফলে শুধুমাত্র মাহাতাব হোসেন ডালিম নন, রাস্তা ব্যবহারকারী আশপাশের কৃষকরাও তাদের ফসলি জমিতে ঠিকমতো যাতায়াত করতে পারছেন না।

অভিযুক্তদের মধ্যে একজন শাহরিয়ার সুলতান বাবু। তিনি দাবি করেন, তার নিজের জমিতে বেড়া দিয়েছেন এবং মাহাতাব হোসেন তার জমি জোরপূর্বক দখল করে রেখেছেন বলে অভিযোগ তোলেন তিনি।
অন্য অভিযুক্ত মো. আইয়ুব আলী ফোনে বলেন, তিনি এ বিষয়ে কিছু বলতে চান না।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বাদীপক্ষ আপাতত নিজেরা সমঝোতার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
এই ঘটনায় যেমন বাধাগ্রস্ত হচ্ছে একটি বৈধ ব্যবসা, তেমনি দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। প্রশাসনের তদন্তের পরেই হয়তো প্রকৃত চিত্র সামনে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

বাগমারা’য় চাঁদা না দেওয়ায় বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ

Update Time : 08:22:28 pm, Sunday, 25 May 2025