
পুলিশ সুপার মহোদয় রানীনগর ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন
নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা
অদ্য ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ’ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় রানীনগর থানাধীন একঢালা পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ক্যাম্প এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধ নিয়ন্ত্রণে আনা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি দাপ্তরিক রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন।
এ সময় ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, দায়িত্ব পালনে সতর্কতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মুশফিকুর , অফিসার ইনচার্জ, রানীনগর থানা, ক্যাম্প ইনচার্জসহ ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা 





















