Dhaka 6:02 pm, Friday, 5 June 2026

ভারী বর্ষণে ঝুঁকির মুখে হাওড়ের বোরো ফসল

জেলা প্রতিনিধি আব্দুল বাছির

ঈদের ছুটি বাতিল পাউবোর কর্মকর্তা কর্মচারীদের

সুনামগঞ্জে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে হাওর এলাকার বোরো ফসল ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে জরুরি সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কাওছার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা কয়েক দিনের বর্ষণে সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জলাবদ্ধতাও দেখা দিয়েছে, যা বোরো ফসলের জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করছে।

এই অবস্থায় হাওরের একমাত্র বোরো ফসল রক্ষায় ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এছাড়া, দায়িত্ব পালনে সর্বোচ্চ তৎপরতা নিশ্চিত করতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীর পবিত্র ঈদ-উল-ফিতরের সরকারি ছুটি বাতিল করে কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজির সহকারী রয়েল গ্রেপ্তার

ভারী বর্ষণে ঝুঁকির মুখে হাওড়ের বোরো ফসল

Update Time : 09:26:58 pm, Friday, 20 March 2026