Dhaka 3:53 pm, Friday, 5 June 2026

মামলা পরিচালনায় সরকারি কর্মকর্তাদের আইনি জ্ঞান জরুরি—তথ্য ও সম্প্রচার সচিব

জীবন দেওয়ান উজ্জ্বল

সরকারি স্বার্থ রক্ষা এবং মামলার জট কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, সুশৃঙ্খল সমাজ ও কার্যকর প্রশাসন গড়তে দাপ্তরিক কাজে আইন মেনে চলার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ (Statement of Facts) লেখার কৌশল ও করণীয়’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব মাহবুবা ফারজানা বলেন, মামলা পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আইনজীবীদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে। একই সঙ্গে সঠিক তথ্য, প্রমাণ ও যুক্তি উপস্থাপনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয় আইন ও বিধিমালা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকলে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হয় বলে তিনি উল্লেখ করেন। দেশপ্রেম ও ন্যায্যতা প্রতিষ্ঠায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে আইন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আমাদের দায়িত্ব। সঠিক আইনি প্রক্রিয়ায় মামলা পরিচালনা করলে সরকারি সম্পত্তি সুরক্ষিত থাকবে এবং দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতা কমবে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, জেলা জজ মো. মাসুদ পারভেজ, যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা ও উপসচিব শারমিন সুলতানা। তাঁরা সরকারি মামলার জবাব প্রস্তুত, এসএফ প্রণয়ন এবং সংশ্লিষ্ট আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় রংপুর বিভাগে কর্মরত তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

মামলা পরিচালনায় সরকারি কর্মকর্তাদের আইনি জ্ঞান জরুরি—তথ্য ও সম্প্রচার সচিব

Update Time : 08:41:05 pm, Thursday, 18 December 2025