Dhaka 3:43 pm, Sunday, 26 July 2026

রূপসায় সড়ক দুর্ঘটনায় এক বয়স্ক নারী নি”হত.

মোল্লা জাহাঙ্গীর আলম-স্টাফ রিপোর্টার:-

খুলনার রূপসায় একটি লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লিলি কুন্ডু (৪৯) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার আমদাবাদ এলাকায়। লিলি কুন্ডু খুলনার একটি আই হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামীর সাথে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

পেছন দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, যার ফলে লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালক সাগর (২৬) কে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিলি কুন্ডুর স্বামী অমর কুন্ডু বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্ভা গ্রামের বাসিন্দা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

রূপসায় সড়ক দুর্ঘটনায় এক বয়স্ক নারী নি”হত.

Update Time : 03:16:54 pm, Friday, 3 April 2026