
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে আন্দোলনের বিকল্প নেই-কেন্দ্রীয় শ্রমিক নেতা
আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি
শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই।
নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অগ্রগতির নীরব কারিগর। রোদ বৃষ্টি উপেক্ষা করে তাঁরা ভবন, সেতু, রাস্তা ও অবকাঠামো নির্মাণে অক্লান্ত পরিশ্রম করেন। অথচ এই শ্রমিকরাই ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা থেকে বহু সময় বঞ্চিত হন।
বলে মন্তব্য করেন, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন এসময় নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ও তিনি।
রবিবার (১৪ ডিসেম্বর ) দুপুরে লালমনিরহাটে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসব কথা বলেন তিনি।
সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়
আল-আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জান ফারক ও কার্যকরী সভাপতি সাইদুর রহমান।
এসময় তিনি আরো বলেন নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা মানে শুধু তাঁদের জীবনমান উন্নয়ন নয়, বরং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। সময়মতো ন্যায্য মজুরি প্রদান, কর্মস্থলে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, দুর্ঘটনায় ক্ষতিপূরণ এবং চিকিৎসা সুবিধা দেওয়া তাঁদের মৌলিক অধিকার। পাশাপাশি শ্রমিকদের জন্য আবাসন, ছুটি, মাতৃত্বকালীন সুবিধা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কল্যাণ তহবিল গড়ে তোলাও জরুরি।
রাষ্ট্র, মালিকপক্ষ ও সমাজের সম্মিলিত উদ্যোগেই নির্মাণ শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সম্ভব। আইন প্রয়োগের পাশাপাশি শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার সুযোগ দিতে হবে। কারণ শ্রমিকের ঘামেই গড়ে ওঠে উন্নয়নের ভিত্তি তাই তাঁদের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
আলোচনা সভা শেষে পাঁচ শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আব্দুস সামাদ 





















