Dhaka 3:47 pm, Friday, 5 June 2026

শ্রীপুরে অজ্ঞাত পরিচয়ের কিশোরের জ্বলশে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ শাহীন মিয়া নিজস্ব প্রতিবেদক:-
গাজীপুরের শ্রীপুরে এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। তেলিহাটি ইউনিয়নে এমিস বাজার টেংরা গণস্বাস্থ্য কেন্দ্র আঞ্চলিক।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) শিশুপল্লী-গনস্বাস্থ্য আঞ্চলিক সড়কের টেংরা এলাকার রাস্তার পাশে আগুনে পোড়া ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকাল দিকে সড়কের পাশে আগুনে পোড়া দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন গ্রাম পুলিশের এক সদস্য। ধারণা করা হচ্ছে, গত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে আগুণে পুড়িয়ে দেয়।

শ্রীপুর থানার এসআই রুহুল কুদুস জানান, সকালে অজ্ঞাত মরদেহ পড়ে আছে এমন খবরে ঘটনাস্থলে এসে আগুণ দিয়ে পুড়ানো মরদেহ দেখতে পায়। ওই কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর। তার গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বেরিয়ে ছিল বিষয়টি তদন্ত চলছে।
গ্রাম পুলিশ সদস্য শরীফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে একজন আমাকে ফোন করে মরদেহ পড়ে থাকার কথা জানায়। পড়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরকে হত্যার পর নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহে আগুন দেওয়া হয়েছে। এতে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় হত্যাকাণ্ডের সম্ভাবনাসহ বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
তিন আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

শ্রীপুরে অজ্ঞাত পরিচয়ের কিশোরের জ্বলশে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Update Time : 11:44:51 pm, Saturday, 28 February 2026