
বিশেষ প্রতিনিধি:কামরুল ইসলাম,টেকনাফ (কক্সবাজার)
কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (সিবিসি) নতুন শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানিয়ে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ৬৪ জেলা ও উপজেলা পর্যায়ে অফিস পরিচালনার জন্য নারী-পুরুষ কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হাফেজ কারী কামাল উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় জানান, সিবিসি একটি শরিয়াহভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং তরুণদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে কাজ করছে।
তিনি জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সিবিসির কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নির্বাচিত কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন, প্রশিক্ষণ এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির পরিকল্পনার মধ্যে রয়েছে আবাসিক ও বাণিজ্যিক জমি উন্নয়ন, আধুনিক মৎস্য ও পশুপালন প্রকল্প, শরিয়াহসম্মত সুদমুক্ত অর্থায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা।
সিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরিপ্রার্থী, উদ্যোক্তা ও আগ্রহী বিনিয়োগকারীরা দেশের বিভিন্ন অফিসে যোগাযোগ করে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
মোঃ কামরুল ইসলাম 


















