Dhaka 5:40 pm, Thursday, 11 June 2026

হাকিমপুরে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যে ৩২ লাখ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে, মাদ্রাসার সুপার গ্রেপ্তার

হাকিমপুরে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যে ৩২ লাখ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে মাদ্রাসা, সুপার গ্রেপ্তার

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় বিভিন্ন শূন্য পদে নিয়োগ দেওয়ার নামে ৩২ লাখ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে মাদ্রাসার সুপার মো. মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন ২০২৬ তারিখে হাকিমপুর থানায় দায়ের করা মামলা নং-১০ অনুযায়ী, গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক (২৭) এবং মাদ্রাসার সুপার মো. মোজাহার আলী (৪৯) মাদ্রাসার বিভিন্ন শূন্য পদে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন।

অভিযোগে বলা হয়েছে, নিরাপত্তাকর্মী, নৈশ্য প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন কৌশলে এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে সর্বমোট ৩২ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত চাইলে অভিযুক্তরা নানা ধরনের টালবাহানা, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মো. শাকিল বাবুসহ পাঁচজন ভুক্তভোগী বাদী হয়ে হাকিমপুর থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ১০৯ ও ৫০৬ ধারায় রুজু করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসার সুপার মো. মোজাহার আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এদিকে মামলার ১ নম্বর আসামি সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে স্থানীয় সচেতন মহলও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাটে কৃষি দপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হাকিমপুরে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যে ৩২ লাখ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে, মাদ্রাসার সুপার গ্রেপ্তার

Update Time : 03:09:00 pm, Thursday, 11 June 2026