Dhaka 4:04 pm, Thursday, 11 June 2026

গাজীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল:-

গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ডবাজার এলাকার কলমেশ্বর এলাকায় ভুয়া ম্যাজিস্ট্রেট, তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা এবং সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাছা থানাধীন বোর্ডবাজার সাকিনস্থ কলমেশ্বর এলাকার বাসিন্দা মোহাম্মদ আয়নাল হকের বাড়িতে প্রবেশ করে নিজেদের ম্যাজিস্ট্রেট ও তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা হিসেবে পরিচয় দেন দুই ব্যক্তি। একপর্যায়ে তারা বিভিন্ন অভিযোগের ভয়ভীতি দেখিয়ে আয়নাল হকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

অভিযুক্তরা হলেন মোঃ মিন্টু দেওয়ান মিঠু (৩১), পিতা- আবু তালেব, মাতা- মোছাঃ বেবী আক্তার, স্থায়ী ঠিকানা রণচন্ডী দক্ষিণপাড়া, কিশোরগঞ্জ, নীলফামারী এবং বর্তমানে পূর্ব কলমেশ্বর, গাছা, গাজীপুরে বসবাসকারী। অপরজন শ্রাবন্তী আক্তার (২৮), পিতা- দেলোয়ার হোসেন, মাতা- মৃত ফিরোজা বেগম, গ্রামের বাড়ি রসুলপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

স্থানীয়রা তাদের আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা সন্তোষজনক কোনো পরিচয়পত্র বা প্রমাণ দেখাতে না পারায় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তরা বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয় ব্যবহার করেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

গাছা থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্তে আরও কোনো ব্যক্তি বা চক্র জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে ভুয়া পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গ্রাম্য শালিশে জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি

গাজীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেপ্তার

Update Time : 10:48:40 pm, Sunday, 7 June 2026