
নিজস্ব প্রতিবেদক, জীবন দেওয়ান উজ্জ্বল:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানোয়ার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মোজাম্মেল হক চুটু, মো. আফাজ উদ্দিন পানু মিয়া, প্যানেল চেয়ারম্যান মো. আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসিম উদ্দিন, আরডিও মো. সবুজ আলী, প্রাণিসম্পদ অফিসার মো. শাহ জালাল, সোনালী ব্যাংক ম্যানেজার খন্দকার হাবিব আনোয়ার, ভারপ্রাপ্ত সমবায় অফিসার মো. আব্দুল জলিল এবং এনজিও ভার্ক-এর সমন্বয়কারী মোসা. হাজেরা খাতুন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুল ইসলাম।
এ সময় স্থানীয় সাংবাদিক, প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীসহ বিভিন্ন পর্যায়ের কৃষক মো. নাজমুল হোসাইন রানা, মো. আব্দুস সামাদ, মো. আব্দুল আজিজ, মো. আমিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থার সাথে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। :::
জীবন দেওয়ান উজ্জ্বল 






















