
নিজস্ব প্রতিবেদক
ম্যাচ জিতেছে আর্জেন্টিনা কিন্ত সবার মন জয় করে নিয়েছে কেপ ভার্দে! আমি যদি আর্জেন্টিনার ফ্যান না হতাম তাহলে আজকে কেপ ভার্দের জয় চাইতাম।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে কেপ ভার্দে যেভাবে খেলছে, এক কথায় আউটস্ট্যান্ডিং!
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে এর থেকে বেশি কিছু কেপ ভার্দে দিতে পারতো বলে মনে হয় না। নিজেদের সর্বোচ্চটুকুর থেকেও বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছে এই দলটা।
ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনাকে চাপে রেখেছে।
কেপ ভার্দের জায়গায় আর্জেন্টিনা থাকলে দুইবার পিছিয়ে যাবার পরেও এইভাবে সমতায় ফিরতে পারতো নাকি সন্দেহ আছে। কারণ আর্জেন্টিনা আগে গোল খেয়ে ফেললে সহজে কামব্যাক দিতে পারে না। সেখানে কেপ ভার্দে দুইবার কামব্যাক দিয়েছে।
আর্জেন্টিনার ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। আরেকটু হলেই সৌদি ট্রাজেডির পুনরাবৃত্তি ঘটতো।
কেপ ভার্দের প্লেয়ারদের নিজেদের খেলা নিয়ে গর্ব করা উচিত। এই দলের প্রত্যেকটা খেলোয়াড় একেকটা লড়াকু সৈনিক। আজকের ম্যাচ দেখে ওদের প্রতি রেসপেক্ট বেড়ে গেল।
Reporter Name 


























