Dhaka 4:04 pm, Thursday, 11 June 2026

খুলনায় পারিবারিক কলহে- ৩ মাসের শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 05:59:33 pm, Sunday, 7 June 2026
  • 55 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনা নগরীর দৌলতপুর থানাধীন বিএডিসি রোড এলাকার হেলালের বাগান শ্রমিক কলোনিতে পারিবারিক কলহ থামাতে গিয়ে মায়ের কোল থেকে পড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুর রহমান। সে ফয়সল ও সুখী আক্তার ময়না দম্পতির একমাত্র সন্তান ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে ফয়সলের সাথে তার বাবা হেদায়েত হোসেনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে ফয়সলের স্ত্রী সুখী আক্তার ময়না কোলের শিশু সন্তানকে নিয়ে তাদের থামানোর চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উত্তেজনার মধ্যে অসাবধানতাবশত শিশুটি মায়ের কোল থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মা সুখী আক্তার ময়না থানায় এসে লিখিতভাবে জানিয়েছেন, স্বামী ও শ্বশুরের মারামারি থামাতে গিয়েই তার কোল থেকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা [ইউডি কেস] দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই অপ্রত্যাশিত মৃত্যুতে হেলালের বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সামান্য পারিবারিক মনোমালিন্য কিভাবে একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নিলো। অনেকেই পরিবারে ধৈর্য ও সহনশীলতার প্রয়োজনীয়তার কথা বলছেন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন। পুলিশের তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতেই ঘটনার চূড়ান্ত কারণ নির্ধারণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গ্রাম্য শালিশে জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি

খুলনায় পারিবারিক কলহে- ৩ মাসের শিশুর মৃত্যু

Update Time : 05:59:33 pm, Sunday, 7 June 2026