Dhaka 8:11 am, Friday, 24 July 2026

‘অবৈধ বালুর উত্তোলনের গর্তে পড়ে নিভে গেল মাদ্রাসা ছাত্র জাহিদের জীবন প্রদীপ’

মোঃ আব্দুল হালিম(রংপুর) বিভাগীয় প্রতিনিধি:-

রংপুর বিভাগীয় জেলায় বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর অবৈধ বালুর পয়েন্টের গভীরে পড়ে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে,অবৈধ বালুর গর্তের গভীরে তার অকালমৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার নাগেরহাট সাহেবগঞ্জ এলাকায় মিঠাপুকুর উপজেলার ময়েনপুর সাহাপাড়া এলাকার মশিউর রহমানের মাদ্রাসা পড়ুয়া ছেলে জাহিদ হাসান (১৫) ফোকলা জামান ওহিদুল ইসলাম অবৈধ বালুর গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ জাহিদের স্বজনদের আহাজারি থামছে না। জানা গেছে, ২২ এপ্রিল অবৈধ বালুর পয়েন্টে গোসল করতে গিয়ে অনুরূপভাবে মারা যান ডাংগলপাড়া গ্রামের ইসাহাক আলী নামের এক বৃদ্ধ। ২২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন বালুর গভীর গর্ত থেকে।

এর রেশ কাটতে না কাটতেই ফের বালুর গর্তে পড়ে অকালে প্রাণ গেল মাদ্রাসার শিশু শিক্ষার্থী জাহিদ হাসানের। সকাল সাড়ে আট থেকে উদ্ধার তৎপরতা চলছে। কিন্তু এখন পর্যন্ত হদিস পাননি।

শুধু তাই নয়, সম্প্রতি একই ইউনিয়নের অরুন্নেছা চেয়ারম্যান বাড়ির পাশে খেয়াঘাটে ইউপি সদস‍্য নিক্সনের অবৈধ বালু পয়েন্টের গর্তে পড়ে মারা গেছে প্রথম শ্রেণির স্কুলছাত্র মেহেদী হাসান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বালু উত্তলনের ড্রেজার মেশিন ও পাইপ আগুন ধরিয়ে দেয়। নিখোঁজ জাহিদের বাবা মশিউর রহমান ক্ষোভ প্রকাশ করে আমার দেশকে বলেন, অবৈধ বালুর গর্তই আমার ছেলের প্রাণ কেড়ে নিল। আমি চাই অবৈধ বালু তোলা বন্ধ করা হোক। আর যেন কোনো বাবা-মাকে শিশুর অকাল মৃত্যু দেখতে না হয়।

রংপুর সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আবদুল‍্যাহ বলেন, আবহাওয়া অনুকূলে না থাকার পরেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনজুমান সুলতানার সঙ্গে শনিবার বেলা ১টায় ফোনে যোগাযোগ করা হলে ফোন না ধরায় তার ভাষ‍্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘অবৈধ বালুর উত্তোলনের গর্তে পড়ে নিভে গেল মাদ্রাসা ছাত্র জাহিদের জীবন প্রদীপ’

Update Time : 02:04:28 pm, Saturday, 2 May 2026