Dhaka 7:06 am, Friday, 24 July 2026

খুলনা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু.

নিজস্ব সংবাদদাতা মোল্লা জাহাঙ্গীর আলম:-

খুলনা বিভাগীয় নগরীর সদর হাসপাতালের নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে দুলাল নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুলালের বয়স ৪৫ বছর। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোতাহার এলাকার মৃত জাহিরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি খুলনায় এসে নির্মাণ কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় দুলাল সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছয় তলায় রডের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্মাণাধীন ভবনে নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি ছিল কিনা, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা বলছেন, উঁচু ভবনে কাজ করার সময় শ্রমিকদের জন্য সেফটি বেল্ট, হেলমেটসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

নিহত দুলালের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, দুলাল খুব পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু.

Update Time : 11:12:27 pm, Friday, 15 May 2026