Dhaka 10:27 am, Friday, 24 July 2026

গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,তদন্তে খুলনায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক মোল্লা জাহাঙ্গীর আলম:-
খুলনা নগরীর খালিশপুর থানার এমদাদিয়া এলাকায় নার্গিস (৩৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক ১টার দিকে এম/৩৮,রোড-১৪১, হাউজিং এমদাদিয়া লাইন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নার্গিসের স্বামীর নাম শেখ নয়ন। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি নেশাজাতীয় দ্রব্য সেবনের সঙ্গে জড়িত ছিলেন এবং পারিবারিক বিষয় নিয়ে অশান্তিতে ছিলেন।

প্রতিবেশীদের কয়েকজনের দাবি, স্বামী থাকা অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা ছিল। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর তিনি আরও অস্থির হয়ে পড়েন। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও কলহ লেগে থাকত বলে তারা জানান।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় নার্গিস তার স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খালিশপুর থানা পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,তদন্তে খুলনায় পুলিশ

Update Time : 11:17:22 pm, Wednesday, 13 May 2026