
নিজস্ব প্রতিবেদক
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার পরিচয়পত্র (আইডি কার্ড) অপব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রতিনিধি মিসেস আকলিমা আক্তার-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পত্রিকা কর্তৃপক্ষের জারি করা এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগের বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য মিসেস আকলিমা আক্তারকে আগামী তিন (৩) কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
পত্রিকা কর্তৃপক্ষ আরও জানায়, চেতনায় মুক্তিযোদ্ধা সবসময় বস্তুনিষ্ঠ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাসী। তাই প্রতিষ্ঠানের নাম, পরিচয়পত্র কিংবা লোগো কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বা প্রতিষ্ঠানের নীতিমালা পরিপন্থীভাবে ব্যবহার করলে তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সকল প্রতিনিধি, জেলা ও উপজেলা সংবাদদাতা, স্টাফ রিপোর্টার এবং সংশ্লিষ্টদের প্রতিষ্ঠানের নীতিমালা ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
— কর্তৃপক্ষ
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা
নিজস্ব প্রতিবেদক 




















