Dhaka 9:14 am, Friday, 24 July 2026

লাখাইয়ে নিজগৃহে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এম ইয়াকুব হাসান অন্তর লাখাই প্রতিনিধিঃ-
লাখাইয়ে নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে রুবেল মিয়া (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১ মে ) সকাল আনুমানিক ৭:৩০টা থেকে ১০:৩০টার মধ্যে যেকোনো সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চিকনপুর গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রুবেল মিয়া তার পৈত্রিক টিনের চৌচালা বসতবাড়ির নিজ শয়নকক্ষে ঘরের বাঁশের ধন্নার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।
নিহতের মা আলেক বানু জানান,তিনি সকাল আনুমানিক ৭:৩০টায় বাজারে যান।পরে সকাল আনুমানিক ১০:৩০টায় বাড়িতে ফিরে এসে দেখেন,তার ছেলে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে লাখাই থানার এসআই(নিরস্ত্র)জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের উপস্থিতিতে মরদেহটি নিচে নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাখাইয়ে নিজগৃহে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Update Time : 11:25:37 pm, Friday, 1 May 2026