Dhaka 5:08 am, Saturday, 25 April 2026

পূর্ব শত্রুতার জেরে বগুড়ায় এক যুবক খুন

মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা ব্যুরো চিফ্

বগুড়া শহরের মালতিনগর খন্দকার পাড়ায় মো. পারভেজ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা এবং আতিকুর (২৪) নামে আরও একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর মালতীনগর বগুড়া আর্ট কলেজের সামনের গলিতে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেটি শাজাহানপুর থানা এলাকায়। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
ঘটনাস্থলে তদন্তে যাওয়া বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহি জানান, গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে মালতিনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনের গলিতে একদল দুর্বৃত্ত পারভেজ ও আতিকুরের ওপর হামলা করে। এসময় তারা দুইজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এছাড়া আতিকুর এক্ই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহত পারভেজ শহরের মালতিনগর নতুনপাড়ার রিয়াজুলের ছেলে, আর আহত আতিকুর একই এলাকার আব্দুল হকের ছেলে।
নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সাথে রোববার বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনে। এসময় আতিকুরও পারভেজের সাথে ছিলেন। পরে মালতিনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে পারভেজ ও আতিকুর দৌড় দিলে তারা তাদের পিছু ধাওয়া করে উপুর্যপরি ছুরিকাঘাত করে। তারা দু’জনই ছুরিকাহত অবস্থায় গলির মধ্যে দীর্ঘ সময় পড়ে থাকে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুর চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পূর্ব শত্রুতার জেরে বগুড়ায় এক যুবক খুন

Update Time : 11:45:31 pm, Monday, 3 March 2025